হাইড করে রাখুন আপনার ডেস্কটপে থাকা সকল আইকন

অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটার ব্যবহারের মাঝখান দিয়ে কোন কাজে বা অন্য কোন প্রয়োজনে দুই চার মিনিটের জন্য কম্পিউটার ওপেন রেখে চলে যাই। আর এ সুযোগে যে কেউ আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে দেখে নিতে পারে প্রয়োজনীয় কোন তথ্য এমনকি চুরিও করতে পারে। যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এসব সমস্যা থেকে তাৎক্ষণিকভাবে বাঁচতে আজকে আপনাদের সাথে খুব ছোট্র একটি টিপস শেয়ার করছি। আশাকরি বিষয়টি আপনাদের কাজে লাগবে।

আপনি যদি আপনার ডেস্কটপের সকল আইকন হাইড করে রাখেন তাহলে হঠাৎ করে এসেই কেউ আপনার ডেস্কটপের প্রয়োজনীয় ইনফরমেশন দেখে নিতে পারবে না। দুই চার মিনিটের জন্য কম্পিউটার খোলা রেখে কোথাও যাবার আগে এ কাজটা করে রাখা আপনার ডাটার নিরাপত্তার জন্য খুবই ভালো পদ্ধতি।

তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক।

১)ডেস্কটপ আইকন হাইড করতে হলে প্রথমে আপনার ডেস্কটপ ইনভার্নমেন্টে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন।

২)ক্লিক করার পর আপনি একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন যার মধ্য থেকে  ভিউ(View) তে মাউস পয়েন্টারটি নেয়া মাত্র আরেকটি ড্রপ ডাউন মেনু চলে আসবে।


৩)নতুন ওপেন হয়া এ ড্রপ ডাউন মেনুটির একেবারে নিচে Show desktop icons নামে একটি অপশান দেখতে পাবেন। এ অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে।





৪)এবার দেখুন আপনার ডেস্কটপে আর কোন আইকনই শো করছে না।

এ পদ্ধতিতে সাময়িকভাবে আপনারা আপনাদের ডাটার নিরাপত্তা নিশ্চিত রাখতে পারেন। তবে অবশ্যই বেশি সময়ের জন্য কম্পিউটার খোলা রেখে কোথাও গেলে সেক্ষেত্রে আপনাদের  অন্য কোন নিরাপত্তা পদ্ধতি এপ্লাই করতে হবে।


৫)এখন আবার যখন আপনি কাজ করবেন তখন একইভাবে ভিউ তে গিয়ে Show desktop icons এ ক্লিক করবেন, তাহলে আবার আপনার ডেস্কটপে থাকা সকল আইকনগুলো ফিরে আসবে।

বন্ধুরা কেমন লাগল টিপসটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরো প্রয়োজনীয় এবং মজার মজার টিপস সবার আগে পেতে আমাদের ব্লগটি সাবস্কাইব করে সাথে থাকুন।

ধৈর্য্য ধরে টিপসটি পড়ার জন্য ধন্যবাদ।

Written By:  Nusrat Hurain