আপনার সামান্য একটু যত্ন বাড়াতে পারে আপনার কম্পিউটারের আয়ু এবং কর্মক্ষমতা।জানতে হলে পড়ুন আর্টিকেলটি
আসসালামুয়ালাইকুম।
Techmakerbd এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কম্পিউটারের যত্নে কিছু বিশেষ টিপস দিব। আশা করি টিপসগুলো আপনাদের খুব কাজে আসবে।
কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক ডিভাইস।শুধু তাই নয় এটি অনেকের টাকা আয়ের একমাত্র সম্বলও বটে। এই গুরুত্বপূর্ণ ডিভাইসটির দাম অন্যান্য ডিভাইসের তুলনায় যথেষ্ট বেশি। তাই হুটহাট কম্পিউটারে সমস্যা দেখা দিলে বা কম্পিউটারের কার্যক্ষমতা কমে গেলে অনেকের জীবন স্তব্ধ হয়ে পড়ে। অথচ আপনার একটু সচেতনতা বাড়াতে পারে এ ডিভাইসটির কর্মক্ষমতা। তাহলে আর দেরী না করে চলুন শুরু করা যাক টিপসগুলো।
টিপস১: সুরক্ষিত ব্যাগ বা জ্যাকেট ব্যবহার করুণ
আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন সেক্ষেত্রে এমন একটি ব্যাকপ্যাক ব্যবহার করেন যেখানে আপনার ল্যাপটপটি সুরক্ষিত থাকবে অর্থাৎ সেটিতে ধুলা-বালি ডুকবে না,আঘাত লাগবে না সহজে এবং পানি ডুকবে না।
![]() |
ল্যাপটপ কেরিং ব্যাগ |
আর যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন তাহলে কাজের শেষে পিসি এবং মনিটরকে এমন একটা কিছু দিয়ে ঢেকে রাখুন যেন ধুলা-বালি না ডুকে।
![]() |
ডেকে রাখা ডেস্কটপ |
টিপস২: ব্যাটারির ব্যবহারে যত্নশীল হোনঃ
আমরা যারা ল্যাপটপে কাজ করে থাকি তারা সাধারণত চার্জার কানেক্ট করে কাজ করি। এক্ষেত্রে আপনার ল্যাপটপের ব্যাটারি ফুল চার্জ না হওয়া পর্যন্ত চার্জারটি খুলবেন না। এবং চার্জ ফুল হওয়ার পর চার্জারটি কানেক্ট করে রাখবেন না। একইভাবে ব্যাটারি্র চার্জ ৩০-১০% এ নেমে এলে তবেই চার্জারটি আবার কানেক্ট করবেন।
![]() |
চার্জরত ল্যাপটপ |
জার্নিতে অথবা বেশি সময়ের জন্য বাইরে গেলে আপনার ল্যাপটপটি ফুল চার্জ করে নেওয়ার সাথে সাথে ব্যাকআপ হিসেবে একটি পাওয়ার ব্যাংক সাথে রাখবেন।
![]() |
পাওয়ার ব্যাংক থেকে কম্পিউটারে চার্জ হচ্ছে |
টিপস৩: কম্পিউটার সব সময় পরিষ্কার রাখুন
আপনার কম্পিউটার সব সময় পরিষ্কার রাখুন।কারণ ধুলা-বালি আপনার কম্পিটারের কার্যক্ষমতা নষ্ট করে দিবে। যতটা সম্ভব শুকনো কাপড় কিংবা ব্রাশ দিয়ে পরিষ্কার করুণ।
![]() |
ব্রাশ দিয়ে কম্পিউটার পরিষ্কারের পদ্ধতি |
লিকুয়েড দিয়ে পরিষ্কার করার দরকার পড়লে কখনো পানি বা তেল এ জাতীয় কিছু ব্যবহার করবেন না। এক্ষত্রে স্ক্রিন ক্লিনার লিকুয়েড ব্যবহার করতে পারেন।
কিন্তু এ ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ রাখবেন যেন লিকুয়েড কম্পিউটারের ইন্টারনাল ডিভাইসে চলে না যায়। সে জন্য ভালো হয় লিকুয়েড বোতল থেকে স্প্রে না করে সফট এবং পরিষ্কার কাপড়ে পরিমানমত লিকুয়েড ঢেলে তারপর পরিষ্কার করা। এতে পরিষ্কারও হবে আবার কম্পিউটারও সুরক্ষিত থাকবে।
![]() |
লিকুয়েড ক্লিনার ব্যবহারের সঠিক এবং ভুল পদ্ধতি |
টিপস৪: কুলিং ফ্যান ব্যবহার করুণ
আমরা অনেকেই সাধারণত বই বা কাথা-বালিশের উপর রেখে ল্যাপটপ ব্যবহার করে থাকি। কিন্তু এটি আপনার কম্পিউটারের জন্য ক্ষতিকারক।কারণ এতে করে কম্পিউটার থেকে গরম বাতাস বের হতে পারে না। সে জন্য অবশ্যই কম্পিউটারের নিচে একটি কুলিং ফ্যান ব্যবহার করুণ।টিপস৫ : সঠিকভাবে কম্পিউটার সাট ডাউন করুণ
আমরা অনেক সময় তাড়াহুড়া করে পাওয়ার বাটন চেপে কম্পিউটার অফ করে দেই। আবার অনেক সময় কম্পিউটার অফ না করে ২/৩ ঘন্টার জন্য চলে যাই। ফলে আমাদের পিসি স্লিপে চলে যায় এবং চার্জ ক্ষয় হয়। এ দুটি পদ্ধতিই আমাদের কম্পিউটারের জন্য ক্ষতিকারক।
কারণ কম্পিউটার অফ হওয়ার ক্ষেত্রে কিছু সিস্টেম কমপ্লিট করে তবেই অফ হয়। কিন্তু এভাবে অফ করলে কম্পিউটার সে সিস্টেম গুলো সম্পন্ন করতে পারে না এবং পরিপূর্ণ রেস্ট পায় না। ফলে কম্পিউটারের চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং অনেক ক্ষেত্রে পিসি স্লো,হ্যাংসহ আরো অনেক সমস্যা দেখা দেয়।
তাই অবশ্যই কম্পিউটার সাট-ডাউন এর মাধ্যমে ক্লোজ করতে হবে। সাট ডাউন করার আগে যতগুলো প্রোগ্রাম অন থাকবে সব গুলো ক্লোজ করে নিতে হবে। এবং সাট ডাউন করার পর পাওয়ার বাটনের লাইট অফ না হওয়া পর্যন্ত ল্যাপটপ মনিটর আউট করবেন না।আর সবসময় চেষ্টা করবেন কাজের ফাকে উঠে গেলে কম্পিউটার অফ করে উঠতে যাতে সেটি স্লিপে চলে না যায়।
![]() |
কম্পিউটার সাট ডাউন করার পদ্ধতি |
আমাদের ইউটিউব চ্যানেলঃ এখানে ক্লিক করুণ
আমাদের ফেইসবুক পেজঃ এখানে ক্লিক করুণ
পরবর্তীতে কী ধরণের টিপস পেতে চান তা আমাদের ফেইসবুক পেজ এ মেসেজ করে অথবা কমেন্টে জানাতে পারেন। আমাদের আর্টিকেলগুলো যদি আপনাদের সামান্যতম উপকারেও এসে থাকে তাহলেই আমাদের লিখা সার্থকতা পাবে। তাই আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর্টিকেল লিখতে চাই।
এতক্ষণ ধৈর্য্য ধরে আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
Written By: Nusart Hurain










0 Comments